শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জুলাই বিপ্লবীদের রাজপথে নামা

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার খুনিদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সাথে তাল মিলিয়ে রাজপথে নেমেছেন চট্টগ্রামের জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীরা।বীর চট্টলার ছাত্র-জনতার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।এ-সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ,জাতীয় যুবশক্তি,জুলাই ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।এ-সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মূখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেন,”যারা আজাদীর ঘ্রাণ একবার পেয়েছে,তাদের দ্বারা গোলামী আর সম্ভব না।বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর হামলা করে নির্বাচনের আগে জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।এর দায় ইন্টেরিম সরকারের,প্রশাসনের অবহেলার কারণে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুন্ডরা এ সাহস পাচ্ছে।আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টাদের কাছ থেকে দায়িত্বশীল ভুমিকা আশা রাখি”।
এছাড়া আরো বক্তব্য রাখেন আপ বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হুজ্জাতুল আবির,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *