কালো টাকার বাইরে রাজনীতির ডাক: চার ঘণ্টায় সাড়া দিল সাধারণ মানুষ

চার ঘণ্টায় সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার অনুদান পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপির
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসমিন জারা। ঢাকা-৯ আসনে এনসিপি মনোনীত প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে ফেসবুকে এক ভিডিও বার্তার পর অল্প সময়ের মধ্যে এই অর্থ সংগ্রহকে তিনি “অভূতপূর্ব সাড়া” বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে ডা. তাসমিন জারা জানান, মাত্র চার ঘণ্টা আগে তিনি সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়েছিলেন। তিনি বলেন,
“আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই, তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষ।”

এই আহ্বানের পর চার ঘণ্টার মধ্যেই তার ফান্ডে জমা পড়ে ৫ লক্ষ ২৬ হাজার টাকা। তবে টাকার অঙ্কের চেয়েও বেশি তাকে নাড়া দিয়েছে অনুদানের ধরন। অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে—৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা কিংবা ১০০ টাকা। অনেকেই অনুদানের সঙ্গে ছোট বার্তাও পাঠিয়েছেন। একজন লিখেছেন,
“আমি স্টুডেন্ট। সামর্থ্য অনুযায়ী দিলাম।”

ডা. তাসমিন জারা জানান, তার ফান্ডরেইজিংয়ের মোট লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এরই মধ্যে ৫.২৬ লাখ টাকার মাইলফলক ছুঁয়েছে এই উদ্যোগ। লক্ষ্য পূরণ হলেই ফান্ড সংগ্রহ বন্ধ করা হবে বলে তিনি জানিয়েছেন।

WhatsApp Image 2025 12 23 at 2.34.27 AM 1

স্বচ্ছতার বিষয়টি জোর দিয়ে উল্লেখ করে তিনি বলেন, অর্থ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ জনগণের সামনে প্রকাশ করা হবে। ইতোমধ্যে দুটি ব্যাংক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যা শূন্য থেকে শুরু হয়েছে বলে তিনি জানান। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

WhatsApp Image 2025 12 23 at 2.34.27 AM

পোস্টের শেষাংশে ডা. তাসমিন জারা সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আপনাদের এই অভূতপূর্ব সাড়ায় আমি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *