চট্টগ্রামে হচ্ছে না বিপিএল, ব্যাপক রদবদলে বিপিএলের নতুন সূচি প্রকাশ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে চট্টগ্রামে কোন খেলা রাখা হয়নি। ১২ জানুয়ারিতে পর্যন্ত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জানুয়ারিতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নতুন সূচিতে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে।

তারিখ ও দিন
ম্যাচ                    সময়                          ভেন্যু
১ জানুয়ারি, বৃহস্পতিবার সিলেট টাইটান্স-ঢাকা ক্যাপিটালস দুপুর ১টা সিলেট
১ জানুয়ারি, বৃহস্পতিবার রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৬টা সিলেট
২ জানুয়ারি, শুক্রবার ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস দুপুর ২টা সিলেট
২ জানুয়ারি, শুক্রবার সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা সিলেট
৪ জানুয়ারি, রবিবার সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস দুপুর ১টা সিলেট
৪ জানুয়ারি, রবিবার ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা সিলেট
৫ জানুয়ারি, সোমবার নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স দুপুর ১টা সিলেট
৫ জানুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স সন্ধ্যা ৬টা সিলেট
৭ জানুয়ারি, বুধবার ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা সিলেট
৭ জানুয়ারি, বুধার চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা সিলেট
৮ জানুয়ারি, বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্স-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা সিলেট
৮ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্স সন্ধ্যা ৬টা সিলেট
৯ জানুয়ারি, শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস দুপুর ১টা সিলেট
৯ জানুয়ারি, শুক্রবার রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস সন্ধ্যা ৬টা সিলেট
১১ জানুয়ারি, রবিবার রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স দুপুর ১টা সিলেট
১১ জানুয়ারি, রবিবার নোয়াখালী এক্সপ্রেস-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা সিলেট
১২ জানুয়ারি, সোমবার সিলেট টাইটান্স-রংপুর রাইডার্স দুপুর ১টা সিলেট
১২ জানুয়ারি, সোমবার রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা সিলেট
১৫ জানুয়ারি, বৃহস্পতিবার চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৫ জানুয়ারি, বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স সন্ধা ৬টা ঢাকা
১৬ জানুয়ারি, শুক্রবার রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস দুপুর ২টা ঢাকা
১৬ জানুয়ারি, শুক্রবার চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যা ৭টা ঢাকা
১৭ জানুয়ারি, শনিবার রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস দুপুর ১টা ঢাকা
১৭ জানুয়ারি, শনিবার চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস সন্ধ্যা ৬টা ঢাকা
১৯ জানুয়ারি, সোমবার এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ দল) সন্ধ্যা ১ টা ঢাকা
১৯ জানুয়ারি, সোমবার কোয়ালিফায়ার-১ (১ম বনাম ২য় দল) সন্ধ্যা ৬ টা ঢাকা
২১ জানুয়ারি, বুধবার কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৬ টা ঢাকা
২৩ জানুয়ারি, শুক্রবার ফাইনাল সন্ধ্যা ৭ টা ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *