নারী শ্রমিকদের সমস্যা, কর্মপরিবেশ ও জীবনযাত্রার নানা দুর্ভোগের কথা শুনতে চান্দগাঁওয়ের খতিবের হাট এলাকায় নারী শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ।
আরও পড়ুন:
ছাত্রলীগের হামলায় আহত জুলাই শহীদের ভাই মুহিবের খোঁজ নিলেন জোবাইরুল আরিফ
বুধবার (৩১ ডিসেম্বর) আয়োজিত এ মতবিনিময় সভায় নারী শ্রমিকেরা তাদের দৈনন্দিন কাজের অনিশ্চয়তা, মজুরি বৈষম্য, চিকিৎসাসেবার অভাব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সংসার পরিচালনার সংকটের কথা তুলে ধরেন।
আরও পড়ুন:
চট্টগ্রাম-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন জোবাইরুল আরিফ
মতবিনিময়কালে জোবাইরুল আরিফ বলেন, নারী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি নারীদের জন্য দাতব্য হাসপাতাল স্থাপন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু, নারী শিক্ষা প্রকল্প সম্প্রসারণ এবং নারী কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে, তাতে শ্রমজীবী নারীদের সংসারের হাল ধরতে সবচেয়ে বেশি চাপে মুখে পড়তে হচ্ছে। রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থাকে এই বাস্তবতা বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে।
এ সময় স্থানীয় নারী শ্রমিকরা তাদের সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর রাজনৈতিক উদ্যোগ প্রত্যাশা করেন।