শীতার্তদের মাঝে পাঁচলাইশ থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পাঁচলাইশ থানা জামায়াতে ইসলামী।

ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

শীত মৌসুমের শুরু থেকেই তীব্র ঠান্ডা পড়ায় এ এলাকার প্রান্তিক, দরিদ্র ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চল ও বস্তি এলাকায় বসবাসকারী মানুষেরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

আজ শুক্রবার ২ জানুয়ারি মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম মহানগরী পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।

তিনি বলেন, চলতি বছরে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট বহুগুণে বেড়ে গেছে। অনেক পরিবার প্রয়োজনীয় কম্বল ও উষ্ণ পোশাকের অভাবে শীত নিবারণ করতে পারছে না।
তিনি সমাজের বিত্তবান ও সমাজসচেতন দাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। কম্বল ও উষ্ণ পোশাক প্রদান করলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে এবং এটি একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদপুর ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আইন ও আদালত সম্পাদক শফিউল আজিম মন্টি, শুলকবহর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস, নসরুল আজিম মানিক, তরু প্রমুখ।

অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শীতকাল জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এ কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *