এনসিপি থেকে পদত্যাগ করা মীর আরশাদ যোগ দিলেন বিএনপিতে

‎বিএনপিতে যোগ দিয়েছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। আজ বুধবার (৭ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

‎বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগর প্রধান সমন্নয়ক মীর আরশাদুল হক আজ দুপুর ২টায় গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন।

‎এর আগে, গত ২৫ ডিসেম্বর বিশাল এক ফেসবুক পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন মীর আরশাদুল।

‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর আরশাদুল হক এনসিপির চট্টগ্রাম মহানগর ইউনিটের প্রধান সমন্বয়ক ছিলেন। দায়িত্ব থাকাকালীন তার নেতৃত্বজ্ঞানহীন আচরণ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা নিয়ে দলের নেতাকর্মীতের মধ্যে ব্যাপকভাবে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছিল।  পাশাপাশি তিনি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ একাধিক দায়িত্ব পালন করেছেন। তিনি উগ্র বামপন্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ছিল।



‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা মীর আরশাদুল হক পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *