জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রলীগের হামলায় আহত জুলাই শহীদের ভাই মুহিবের খোঁজ নিলেন জোবাইরুল আরিফ
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুনতাসির মাহমুদ এবং সদস্য সচিব করা হয়েছে সামিন রহমানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন এস এম মিনহাজুল আবেদীন (সাজিদ), সিনিয়র যুগ্ম সদস্য সচিব আদনান হোসেন রাফি এবং মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ হোসেন।
এই কমিটি গঠনে জাতীয় ছাত্রশক্তির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম সুপারিশ প্রদান করেন। তার প্রস্তাবনার ভিত্তিতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।