জুলাই মাসে সংঘটিত ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের পটিয়ায় উপজেলা শ্রমিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাকে পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের নাম শফিউল বশর (৩৮) প্রকাশ ছুরি বশর। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাপড়া এলাকার বাসিন্দা এবং মোঃ ইউনুছের পুত্র। তিনি উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।