ময়মনসিংহে হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাও, প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা আ*গু*ন

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা ও তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা আগুন দেয়। বিক্ষোভকারীরা দীপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করে নানা স্লোগান দিতে থাকেন।

Delhi Bangladesh High Commission 694a5f90c6349k

মিছিলটি ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়, একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ *লাঠিচার্জ* করে এবং কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ—বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে, এবং সরকারের নীরব ভূমিকা এর পেছনে বড় কারণ। ময়মনসিংহের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আরও জোরালো হচ্ছে বলে দাবি সংগঠনগুলোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *