গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩৬৩টি আইফোন (বিভিন্ন মডেলের), বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ, ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব আইফোন ও যন্ত্রাংশের বাজারমূল্য আনুমানিক পৌনে ২ কোটি টাকা।
ডিবির তদন্তে বেরিয়ে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন পার্টস বা খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত।
এরপর রাজধানীর গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো ‘এসেম্বল’ বা জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত।
এসব ফোন একদম নতুনের মতো মোড়কজাত করে আসল আইফোন হিসেবে বাজারে চড়া দামে বিক্রি করা হতো।