লালমনিরহাটে বিএনপিতে যোগ দিলেন আওয়ামীলীগের ২৭ ইউপি সদস্য

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আট ইউনিয়নের আওয়ামী লীগের ২৭ ইউপি সদস্য বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে
যোগ দেন।

যোগদানকৃতরা বলেন, আওয়ামী লীগ করে দীর্ঘ ১৭ বছর তারা বঞ্চিত ছিলেন। শুধু বদনামের ভাগিদার হয়েছেন তারা। এ জন্যই আওয়ামী লীগ ছেড়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *