আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ

দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে চীনের সঙ্গে জি-টু-জি (Government-to-Government) ভিত্তিতে সামরিক ড্রোন উৎপাদন সুবিধা স্থাপনের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগে, গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় “Establishment of Manufacturing Plant and Transfer of Technology (TOT) for Unmanned Aerial Vehicles (UAVs)” শীর্ষক প্রকল্পের ট৬০৮.০৮ কোটি টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রকল্পটি প্রথম অনুমোদন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যার বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (BIDA) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রকল্পের মোট ট৬০৮.০৮ কোটি টাকার মধ্যে ট৫৭০.৬০ কোটি ব্যয় হবে প্রযুক্তি আমদানি ও উৎপাদন সুবিধা স্থাপনের জন্য। বাকি ট৩৭.৪৭ কোটি স্থানীয় ব্যয় যেমন এলসি খোলার চার্জ, ভ্যাট এবং সুইফট ফি বাবদ ব্যবহার হবে। প্রকল্পটি চারটি অর্থবছর ধরে বাস্তবায়িত হবে যা বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করবে এবং প্রকল্পটির প্রযুক্তি সরবরাহ করবে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (CETC)।

সরকারি কর্মকর্তারা জানায়, প্রকল্পের জন্য নতুন বাজেটের প্রয়োজন হবে না এবং এটি বিদ্যমান বাজেটের আওতায় ব্যয় করা হবে। প্রকল্পটির লক্ষ্য হলো দেশের দীর্ঘমেয়াদি ড্রোন আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় সামরিক উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ করা
( সংগৃহীত : দ্য বিজনেস স্ট্যাডার্ট )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *