এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি–এর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে সাঈদ তৌহিদ এবং সদস্য সচিব হিসেবে কায়েস আব্দুল্লাহ মনোনীত হয়েছেন। এছাড়া সংগঠনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সামি ও সাইফ বিন ইব্রাহিম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন রাহাত ও সাঈদ হোসেন মানিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রশক্তি সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া, সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।