ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা: শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে ছড়িয়ে দিতে দেশব্যাপী গ্রাফিতি ও দেয়াল লিখন

ইনকিলাব মঞ্চ শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিকে অমর করে রাখার লক্ষ্যে ও তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

আগামীকাল (২৪-১২-২৫) দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হবে *গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি*।

IMG 20251223 WA0164

এই কর্মসূচির মাধ্যমে ইনকিলাব মঞ্চ শহীদ হাদির আদর্শ, সংগ্রামী চেতনা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থানকে সারাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায়।

নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। ইনকিলাব মঞ্চ বিশ্বাস করে—শহীদদের রক্ত বৃথা যেতে পারে না,

সকল শ্রেণী পেশার দেশপ্রেমিকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *