গণতন্ত্রের আপসহীন নেত্রী’র শেষকৃত্যে আসছেন বিদেশি প্রতিনিধিরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

দক্ষিণ এশিয়ার সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারি প্রতিনিধিদের আসার তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, খালেদার শেষকৃত্যে পাকিস্তানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাবেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ কথা লিখেছেন তিনি।

অবশ্য এর আগে ইসহাক দারেরই শেষকৃত্য অনু্ষ্ঠানে আসার তথ্য দিয়েছিল ঢাকায় পাকিস্তান হাই কমিশন। তবে এখন নিজে না এসে স্পিকারের আসার তথ্য দিলেন পাকিস্তানের এ উপ-প্রধানমন্ত্রী।

নেপালের সরকার ও জনগণের পক্ষে খালেদার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা লিখেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ এবং মালদ্বীপের ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমদও বিএনপি চেয়ারপারসনকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার জোহর নামাজের পর জাতীয় সংসদের সামনে খালেদা জিয়ার জানাজা হবে। এরপর তাকে সমাহিত করা হবে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *