জুলাই শহীদ পরিবারের সদস্যরাই সংগ্রহ করলেন জোবাইরুল আরিফের মনোনয়ন ফরম

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল আরিফের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার পক্ষে এই ফরম নেওয়া হয়।

রোববার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শহীদ মাহাবুবুল হাসানের ভাই মঞ্জুরুল হাসান এবং শহীদ ওমরের মা।


i

ফরম সংগ্রহের পর শহীদ মাহাবুবুল হাসানের ভাই মঞ্জুরুল হাসান সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল আরিফকে নিয়ে আমরা আশাবাদী। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর যে আকাঙ্ক্ষা— একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন—সেটার প্রতিনিধি হয়ে তিনি সংসদে যাবেন বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তরুণদের নেতৃত্বে যে সংস্কারমূলক রাজনীতির ঢেউ দেখা যাচ্ছে, জোবাইরুল আরিফ সেই প্রবাহেরই প্রতিনিধি। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে সক্ষম।

জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার সরাসরি মনোনয়ন প্রক্রিয়ায় যুক্ত হওয়াকে অনেকেই প্রতীকীভাবে দেখছেন—যা রাষ্ট্র সংস্কার, জবাবদিহি ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিকে আবারও সামনে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *