কর্ণফুলিতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় রিয়াজুদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে।

‎আজ  ১০ এপ্রিল, ২০২৬ ইং, শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলামের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের মোহাম্মদ নগর এলাকায়। তার পিতা মরহুম আহমদ মিয়া। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দুজনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে দিদারকে মাথায় আঘাত করে খুনি। এবং জনগণের হাত থেকে রেহায় পেতে পুলিশের কাছে ধরা দেয় খুনি।

‎স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, “নিহত দিদার প্রতি শুক্রবার তার গ্রামের বাড়ি মোহাম্মদ নগরে জুম্মা আদায় করতে আসেন। এই সপ্তাহেও জুমা আদায় করে সন্ধ্যায় শহরের বাসা ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে মইজ্জারটেক এলাকায় তাকে হত্যা করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।” খুনী মানসিকভাবে ভারসাম্যহীন বলেও জানা যায়।

‎এ বিষয়ে কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, খুনীকে মইজ্জারটেকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আটক করেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *