জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে উদ্বেগ ও সহমর্মিতার ঢেউ। ভালোবাসা দিবসের দিনে তার একটি ফেসবুক পোস্ট হঠাৎই ভক্তদের চমকে দেয় কারণ ব্রেইন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি ,,,
সেদিন হাসপাতালের শয্যা থেকে একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হাতে পরিবারের দেওয়া ফুলের তোড়া, মুখে ক্লান্ত কিন্তু আশাবাদী হাসি। পোস্টে তিনি জানান, তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত এবং পরদিন তার মাথায় অস্ত্রোপচার নির্ধারিত। সবার কাছে দোয়া চেয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছাও জানান তিনি।
অপ্রত্যাশিত এই খবরে সহকর্মী ও অনুরাগীদের মাঝে নেমে আসে উদ্বেগ। মন্তব্যের ঘরে ভেসে আসে প্রার্থনা আর সাহস জোগানোর বার্তা। কেউ লিখেছেন, “আল্লাহ ভরসা, দ্রুত সুস্থ হয়ে উঠবেন।” আবার কেউ বলেছেন, “আপনার জন্য অনেক দোয়া রইল, শক্ত থাকুন।”
ক্যারিয়ারের ব্যস্ত সময়ে এমন শারীরিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টি যে মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা—অস্ত্রোপচার সফল হোক, সুস্থ হয়ে দ্রুতই অভিনয়ের মঞ্চ ও পর্দায় ফিরুন প্রিয় এই তারকা।