তারেক রহমানের নতুন মন্ত্রিসভা: কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো দেশে। তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাঁর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। নবীন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা ইতোমধ্যে দায়িত্ব বণ্টন সম্পন্ন করেছে।

নিচে এক নজরে দেখা যাক কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন—


পূর্ণমন্ত্রী যারা

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ডা. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
৮. আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়


প্রতিমন্ত্রী যারা

১. এম রশিদুজজামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২. অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৩. মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
৪. শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র মন্ত্রণালয়
৫. সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়
৬. ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি মন্ত্রণালয়
৭. ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ মন্ত্রণালয়
৮. মো. আমিনুল হক — যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
৯. মো. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১০. ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১১. এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১২. এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৩. আহম্মাদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১৪. ববি হাজ্জাজ — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১৫. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম — সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১৬. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
১৭. হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১৮. মো. রাজিব আহসান — রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়
১৯. মো. আব্দুল বারী — জনপ্রশাসন মন্ত্রণালয়
২০. মীর শাহ আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২১. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় (টেকনোক্র্যাট)
২২. ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২৩. ফারজানা শারমীন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
২৪. শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

নতুন সরকারের সামনে অর্থনীতি, কর্মসংস্থান, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা চ্যালেঞ্জ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই মন্ত্রিসভা কত দ্রুত নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রসর হতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *