পতেঙ্গায় মধ্যরাতে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার চোরাই ফার্নেস অয়েলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ ও র্যাব। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে পতেঙ্গার এয়ারপোর্ট রোড সংলগ্ন চেয়ারম্যান ঘাটা এলাকার ‘ড্রাম ওয়াশ’ নামক একটি পার্কিং লট থেকে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। লরিটি থেকে অবৈধভাবে তেল নামানোর সময় হাতেনাতে চক্রটিকে আটক করা হয়। জানা গেছে, মেঘনা পেট্রোলিয়াম থেকে উত্তোলিত এই ফার্নেস অয়েলের চালানটি ভাউচার জালিয়াতি করে পাচারের চেষ্টা করছিল একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট।
চালানের গন্তব্য ও গাড়ি শনাক্ত জব্দকৃত লরিটির (চট্টমেট্রো-ঢ ৪১-০৫২৯) । সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী নির্ধারিত গন্তব্য: মিরসরাই ইকোনমিক জোন (বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর)।অবস্থান: গন্তব্যে যাওয়ার পরিবর্তে লরিটি পতেঙ্গার একটি পার্কিংয়ে অবস্থান নিয়ে তেল খালাস করছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জ্বালানি তেল এভাবে খোলা বাজারে চুরির মাধ্যমে বিক্রি করে আসছিল।