কর্ণফুলীতে যুবলীগ নেতা নাজিম উদ্দীন হায়দার গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুইদ্দ্যারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।

জানা গেছে, নাজিম উদ্দীন হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মিল্ক ভিটা’র বিভাগীয় পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের একটি চেক জালিয়াতি সংক্রান্ত মামলায় আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। মামলাটিতে তিনি পূর্বে ৯ মাসের কারাদণ্ডে দণ্ডিত হন।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ অক্টোবর সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণা করা হয়। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের ১৩৮ ধারায় দায়ের করা ওই মামলায় তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
ওসি শাহীনূর আলম বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *