গতকাল (১৪ এ মার্চ ২০২৬ ইং) তারিখে কক্সবাজার জেলার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়াম কনফারেন্স রুমে উক্ত ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়। এতে কক্সবাজার জেলার সদস্য সচিব আলিফের সঞ্চালনায়, কক্সবাজার জেলার আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে প্রাথমিক ভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কক্সবাজার সদর উপজেলার সানা উল্লাহ শামীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের মূখ্য সংগঠক জনাব,জয়নব শাকিল সানি, প্রধান মেহমানের বক্তব্য রাখেন বিশিষ্ট তরুণ রাজনীতি বীদ ও দৈনিক সমকালের সহ-সম্পাদক জনাব,ইফতেখারুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম অঞ্চলের সহ-মূখ্যসংগঠক জনাবা,জোবাইদা আক্তার সোহা! এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার আহবায়ক ওমর ফারুক রানা, সদস্য সচিব মোঃ রফিক, পেকুয়া উপজেলার যু্গ্ম আহবয়াক মোঃ জাকের হোসেন, উখিয়া উপজেলার আহবায়ক আরিয়ান হেলাল। এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলার যুগ্ম আহবয়াক ও অত্র আয়োজক কমিটির অর্থ ও ম্যানেজমেন্ট বিষয়ক প্রধান গিয়াস উদ্দিন সহ অনেকে।
এতে বক্তারা বলেন, কক্সবাজার এর প্রতিটি তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করে দেশকে একটি নারীদের সচেতনতা বৃদ্ধির জন্য ধর্ষণ মুক্ত দেশ গঠনে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ বদ্ধ পরিকর। সামনে সকল উপজেলার সমন্বয়ে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করবে বলে জানান।