কর্ণফুলীতে ‎জায়গা সমস্যা সমাধান করতে থানার নির্দেশে বিদেশ থেকে আসার পর ভূয়া আওয়ামীলীগ বলে গ্রেফতার

‎চট্রগ্রামের কর্ণফুলীর জুলধা ইউনিয়নের পাইপের গুড়া বাজার সংলগ্ন এলাকায় জায়গা নিয়ে সমস্যা সমাধান করতে থানার নির্দেশে বিদেশ থেকে আসার পর নিরপরাধ ব্যাক্তিকে আওয়ামীলীগ বলে গ্রেফতার করা হয়েছে। আজ (২৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে জুলধা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


‎খোঁজ নিয়ে জানা যায়, গত কিছুদিন আগে জায়গা নিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে ঝামেলা সৃষ্টি হলে কর্ণফুলী থানা এবং ইউএনও এর হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় প্রবাসী আব্দুল সালাম প্রবাস থেকে আসলে জায়গায় বিষয়টি সমাধান করা হবে। এ ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের একাধিকবার নিউজও হয়। থানার নির্দেশ অনুযায়ী তিনি বিদেশ থেকে আসার পর তাকে ভূয়া মামলায় গ্রেফতার করে কর্ণফুলী থানা।

অসুন্ধানে জানা যায়, একটা এডিট করা ফটোকার্ডের উপর ভিত্তি করে এই গ্রেফতার করা হয়। এবং আমরা অনুসন্ধান করে উক্ত উল্লিখিত ফটোকার্ডটি ভূয়া বলে শনাক্ত করেছি।

এ বিষয়ে ভোক্তভোগির স্ত্রী বলেন, আমার স্বামী থানার নির্দেশে বিদেশ থেকে এসেছে জায়গার সমস্যা সমাধান করতে। কিন্তু আসার পর ভূয়া মামলায় গ্রেফতার করা হয়েছে।

‎এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি শহীনুর আলম বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *