কর্ণফুলীতে ভূয়া ডেভিল সাজিয়ে গ্রেফতারের পর সমালোচনার মূখে অরাজনৈতিক মামলা দিয়ে জামিন

চট্রগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়নের পাইপের গুড়া বাজার সংলগ্ন এলাকায় জায়গা নিয়ে সমস্যা সমাধান করতে থানার অনুরোধে বিদেশ থেকে আসার পর নিরপরাধ প্রবাসীকে ভূয়া ডেভিল বলে গ্রেফতার করার পর এলাকায় সমালোচনা এবং জনরোষের মুখে অরাজনৈতিক মামলা দিয়ে জামিন দেওয়া হয়েছে।

‎গত (২৫ জানুয়ারি) রাত ১০ টার দিকে জুলধা এলাকা থেকে আওয়ামীলীগ নেতা বলে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বলে প্রেস রিলিজ পাঠাই কর্ণফুলী থানা।

‎অনুসন্ধানে জানা যায়, গত কিছুদিন আগে জায়গা নিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে ঝামেলা সৃষ্টি হলে কর্ণফুলী থানা এবং ইউএনও এর হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় প্রবাসী আব্দুল সালাম প্রবাস থেকে আসলে জায়গায় বিষয়টি সমাধান করা হবে। এ ঘটনায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের একাধিকবার নিউজও হয়। থানার অনুরোধে তিনি বিদেশ থেকে আসার পর জায়গার সমস্যা যখন সমাধানের পথে, তখন একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অসাধু চক্রের সাথে লেনদেনের মাধ্যমে তাকে ভূয়া মামলায় গ্রেফতার করে কর্ণফুলী থানা এমনটা অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার ।

‎ভূয়া ফটোকার্ড এডিট করা ছবি দিয়ে ফাঁসানো:
‎জানা যায়, এডিট করা ফটোকার্ডের উপর ভিত্তি করে এই গ্রেফতার করা হয়। এই কাজগুলো করেন স্থানীয় একটি রাজনৈতিক দলের অসাধু চক্র। আমরা অনুসন্ধান করে উক্ত উল্লিখিত ফটোকার্ডটি ভূয়া বলে শনাক্ত করেছি।

WhatsApp Image 2026 0hg1 26 at 4.04.22 AM


‎এ বিষয়ে ভোক্তভোগির স্ত্রী বলেন, আমার স্বামী থানার নির্দেশে বিদেশ থেকে এসেছে জায়গার সমস্যা সমাধান করতে। কিন্তু আসার পর ভূয়া মামলায় গ্রেফতার করে ফাঁসানো হয়েছে। যেই জায়গার সমস্যা সমাধানে তাকে দেশে আনা হয়েছে, সেই সমস্যাটি এখন পর্যন্ত কোন সমাধান করা হয়নি।

‎এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনে সংযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *