চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে।

‎চট্রগ্রামের কর্ণফুলী উপজেলাধীন শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান এর নাম মুছে দিয়ে ভিজিএফ এর কার্ড বিতরণ করছে বিএনপির নেতা কর্মীরা।

‎জানা যায়,প্রতি বছরের ন‍্যায় দুর্যোগ ব‍্যবস্থাপনা বিভাগ থেকে ২২ টন চাল বরাদ্দ পায় শিকলবাহা ইউনিয়ন পরিষদ। যা ১০ কেজি করে দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করে আসছে ইউনিয়ন পরিষদ। তারই ধারাবাহিকতায় চাউল বিতরণের লক্ষে ইউনিয়ন পরিষদের নামে কার্ড ছাপানো হয়। প্রতিটি ইউনিয়নের ন‍্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নামে কার্ড ছাপানো হলেও বিতরণের সময় চেয়ারম্যানের নামে মুছে দেওয়া হয়।

‎অভিযোগ জোরপূর্বক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক কার্ডগুলো হাতিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা।

‎এ বিষয়ে শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, শিকলবাহা ইউনিয়নে দুর্যোগ ব‍্যবস্থাপনা বিভাগের চাউল বরাদ্দ পেলেও বিতরণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার ও চেয়ারম্যান (আমি)। বিএনপির নেতারা আমার থেকে জোরপূর্বকভাবে কার্ড নিয়ে যান। বিতরণকালে আমার নামটি পযর্ন্ত মুছে দেন।

‎স্থানীয় জনগণের অভিযোগ, কার্ডগুলো মেম্বার, চেয়ারম্যান কর্তৃক গরীব জনগণের নিকট বন্ঠনের কথা থাকলেও বিএনপি নেতাকর্মীরা নিয়ে নিজেদের দলের কর্মীদের এবং তাদের আত্নীয় স্বজনদের নিকট বন্ঠন করছেন।

‎এবিষয়ে কর্ণফুলী উপজেলা প্রশাসকের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *