চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় শিবির কর্মী তামিম মির্জার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। তিনি নিজেকে জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন।
আজ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফেসবুক লাইভে এসে তামিম মির্জা জানান, হঠাৎ করে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি আহত হয়েছেন বলে উল্লেখ করেন।
লাইভে তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও ছাত্রলীগের সংশ্লিষ্ট কিছু সন্ত্রাসী এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। এ ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান।
তবে হামলার সুনির্দিষ্ট সময় ও ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।