কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুল আমিন মিন্টু সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি নুরুল আমিন মিন্টু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

রোববার (৫ এপ্রিল) দুপুরে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশের প্রতিনিধি খালেদ মনছুর এবং সহ-সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে রয়েছেন দৈনিক আমাদের চট্টগ্রামের এস এম সালাহউদ্দিন। অর্থ ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন দৈনিক ইনকিলাবের মো. জাবেদুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ভোরের বাণীর সাইফুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন প্রবাসী টিভির মো. সাইফুল ইসলাম।

কমিটির কার্যকরী সদস্য হিসেবে স্থান পেয়েছেন দৈনিক কর্ণফুলীর এম এ কাইয়ুম, দৈনিক পূর্বদেশের মো. আয়াজ, সি প্লাস টিভির মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দৈনিক আমাদের সময়ের ইকবাল বাহার।

নতুন কমিটির মাধ্যমে কর্ণফুলী প্রেসক্লাবের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *