সংসদে নামাজে গিয়ে জুতা হারালেন এমপি হানজালা

‎মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা জানিয়েছেন, সংসদ ভবন থেকে তার জুতা চুরি হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

‎পোস্টে তিনি লিখেছেন, সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটি মজার ঘটনার মুখোমুখি হন। নামাজ শেষে এসে দেখেন, তার জুতা নেই; সেখানে অন্য একটি জুতা রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুল করে তার জুতা নিয়ে গেছেন এবং অন্য জুতাটি রেখে গেছেন।

Screenshot 20260330 215726

‎তিনি আরও লিখেছেন, জীবনের এমন ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তও থাকে। যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—এমন দোয়াও করেন তিনি।

‎পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, যার জুতা সেখানে আছে, সেটি আগের জায়গাতেই রাখা রয়েছে। আর কেউ যদি ভুলবশত তার জুতা নিয়ে থাকেন, তাহলে সেটি ফিরিয়ে দিলে তিনি খুশি হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *